বার্তা সংস্থা আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেলখাতে বিদেশি বিনিয়োগ এখন দু'হাজার কোটি ডলারে দাঁড়িয়েছে। দেশটির তেলমন্ত্রী রুস্তম কাসেমি আজ (রোববার) এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, প্রতিবেশি কয়েকটি দেশের সঙ্গে সংযুক্ত ২৭টি তেল ক্ষেত্রের মধ্যে ২৩টির উন্নয়ন কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। তিনি জানান, এসব তেল ক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় তহবিল যোগাড় হয়েছে বিদেশি কোম্পানি ও বেসরকারি খাত থেকে।
ইরানের তেলমন্ত্রী বলেন, তেহরানের ওপর পশ্চিমা একতরফা নিষেধাজ্ঞার সত্ত্বেও ওপেকের অবস্থান ঠিক রাখতে তাদের তেল উত্তোলন বাড়ানো দরকার।
২০১২ সালের প্রথম দিকে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন ইরানের তেলখাতের ওপর একতরফা নিষেধাজ্ঞা আরোপ করে। ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে তারা এ নিষেধাজ্ঞা আরোপ করে। তবে ইরান বলছে, ভিত্তিহীন অভিযোগে পশ্চিমারা এ নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরান এও বলেছে, কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার করে তেহরান তার পরমাণু কর্মসূচি বাদ দেবে না।#রেডিও তেহরান